Sell Item
💻
Laptops
430+ products
📱
Smartphones
520+ products
📡
CCTV Camera
200+ products
❄️
Air Conditioner
180+ products
অ্যাফিলিয়েট প্রোগ্রাম

বিডিস্টলের পণ্য প্রমোট করে টাকা আয় করুন

রেফারেল লিংক শেয়ার করুন, ক্রেতারা পণ্য কিনুক — প্রতিটি সফল বিক্রয়ে কমিশন আয় করুন। বাংলাদেশে সর্বোচ্চ অ্যাফিলিয়েট রেটগুলোর একটি।

বিডিস্টল অ্যাফিলিয়েট প্রোগ্রামে আয় করুন
💰
~৮০%
বিডিস্টলের লাভের কমিশন পাবেন
📅
সাপ্তাহিক
কমিশন উত্তোলন করা যাবে
🍪
৩০ দিন
প্রতিটি ক্লিকের কুকি মেয়াদ
📱
যেকোনো প্ল্যাটফর্ম
ফেসবুক, ইউটিউব, ব্লগ ও আরও বেশি

কিভাবে কাজ করে

অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্ট্রেশন করুন

মিনিটের মধ্যে বিনামূল্যে আপনার বিডিস্টল অ্যাফিলিয়েট একাউন্ট তৈরি করুন।

রেফারেল লিংক শেয়ার করুন

যেকোনো পণ্যের জন্য ইউনিক লিংক তৈরি করুন এবং সোশ্যাল মিডিয়া, ব্লগ বা মেসেজিং অ্যাপে শেয়ার করুন।

কমিশন আয় করুন

৩০ দিনের মধ্যে কেউ আপনার লিংক থেকে কিনলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন যোগ হবে।

সাধারণ জিজ্ঞাসা

কিভাবে বিডিস্টল অ্যাফিলিয়েট মার্কেট থেকে ইনকাম করতে পারবো?
বিডিস্টলের পণ্য প্রচার করে আপনি আয় করতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ব্লগ পোস্টে আমাদের পণ্যের রেফারেল লিংক ব্যবহার করুন। সেই রেফারেল লিংক থেকে কেউ পণ্য কিনলে আপনি ভালো পরিমাণে কমিশন পাবেন।
বিডিস্টলে সকল পণ্যের জন্য কি একই কমিশন পাবো?
হ্যাঁ। বিডিস্টলে সকল পণ্যের কমিশন হার একই। আপনি বিডিস্টলের লাভের প্রায় ৮০% কমিশন হিসেবে পাবেন, যা বাংলাদেশের সর্বোচ্চ।
বিডিস্টল অ্যাফিলিয়েট থেকে মাসিক কত টাকা ইনকাম করতে পারবো?
কোনো নির্দিষ্ট মাসিক আয় নেই। আপনার আয় নির্ভর করে আপনি কতটা সক্রিয়ভাবে পণ্য প্রচার করছেন। যত বেশি পণ্য বিক্রি করবেন, তত বেশি আয় করবেন।
কত দিন পর পর কমিশনের টাকা উত্তোলন করতে পারবো?
আপনি প্রতি সপ্তাহে একবার আপনার কমিশন উত্তোলন করতে পারবেন।
আমি কোন প্ল্যাটফর্মে বিডিস্টলের পণ্য প্রচার করতে পারি?
বাংলাদেশে বৈধ যেকোনো প্ল্যাটফর্মে — বিশেষ করে ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। তবে ড্রাগ, এডাল্ট বা পর্নগ্রাফি সাইটে প্রচার করা যাবে না।
বিডিস্টল অ্যাফিলিয়েট থেকে কি কি মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবো?
বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কমিশন উত্তোলন করতে পারবেন।
আমি কি রিয়েল-টাইমে বিক্রয় এবং কমিশন ট্র্যাক করতে পারি?
হ্যাঁ। আপনার বিডিস্টল অ্যাফিলিয়েট প্রোফাইল থেকে সরাসরি রিয়েল-টাইমে বিক্রয় ও কমিশন ট্র্যাক করতে পারবেন।
ক্রেতা একটি পণ্য কেনার পর আরও পণ্য কিনলে সব পণ্যে কমিশন পাবো?
হ্যাঁ। আপনার ৩০ দিনের রেফারেল উইন্ডো চলাকালীন ক্রেতা যতগুলো পণ্য কিনবেন, সব পণ্যে যথাযথ কমিশন পাবেন।
লিংক শেয়ারের পর প্রতিবার কি একই লিংকে ক্লিক করে কিনতে হবে?
না! লিংক শেয়ারের পর ক্রেতা একবার ক্লিক করলে ৩০ দিনের মধ্যে যেকোনো পণ্য কিনলে কমিশন জমা হবে। ৩০ দিনের মধ্যে পুনরায় ভিজিট করলে মেয়াদ রিফ্রেশ হবে।
আয় শুরু করতে প্রস্তুত? শত শত অ্যাফিলিয়েট ইতোমধ্যে বিডিস্টলের সাথে আয় করছেন।
শুরু করতে লগইন করুন