BDStall Blog
Buyer guides, price comparisons & tech news to help you shop smarter in Bangladesh.
ব্লগ
ব্যতিক্রমধর্মী বাইক 'PodRide'
PodRide হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী বাইক। বাইকটি সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক দ্বারা আচ্ছাদিত এবং এটি প্রতিকূল আবহাওয়ায় খাপ খাওয়াতে পারে। এটি দেখতে মূলত গাড়ির মতো। পডরাইড হচ্ছে একটি বৈদ্যুতিক বাইক। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার এবং ১ চার্জে এটি প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
ব্লগ
প্রথম ১০-কোর প্রসেসরের স্মার্টফোন মেইযু প্রো সিক্স
চাইনিজ কোম্পানি মেইযু তাদের নতুন স্মার্টফোন প্রো সিক্স আনছে। এই প্রথম কোন ফোনে ১০ কোর মানের প্রসেসর যুক্ত হচ্ছে। ডেকা-কোর প্রসেসর যুক্ত এই ফোনে আরো থাকবে ২১ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪ জিবি র্যাম এবং ৩২ অথবা ৬৪ জিবির ইন্টারনাল মেমোরি।
ব্লগ
কিংবদন্তী বাঘ শিকারি পচাব্দি গাজী
শিকার নিয়ে আগ্রহ অনেকেরই আছে। শিকার কাহিনী নিয়ে লেখা বই পড়তে অনেকেই ভালবাসেন। শিকারিদের নিয়ে আগ্রহও তাদের কম নয়। বাংলাদেশেও অনেক নামকরা শিকারি ছিলেন একসময়। তাদের মধ্যে অন্যতম একজন হলেন পচাব্দি গাজী। অনেকে তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিকারিও বলে থাকেন।
ব্লগ
হিউম্যানয়েড রোবট “EMIEW3”
Hitachi কোম্পানি “EMIEW3” নামক একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে যা ঘণ্টায় প্রায় ৪ মাইল গতিতে ছোটখাটো বাধা অতিক্রম করে যেতে পারে। রোবটটির ওজন ৩৩ পাউন্ড। এর মধ্যে একটি সফটওয়্যার ইন্সটল করা আছে যার সাহায্যে এটি কণ্ঠস্বর চিনতে ও প্রশ্নের উত্তর দিতে পারে।
ব্লগ
স্মার্টফোন গরম হওয়ার কারন এবং প্রতিকার
আজকাল আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি। তবে এই সকল স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল এগুলো অনেক সময়ই ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। দামি কিংবা কমদামি ফোন নয়, সকল ফোনেই এই সমস্যাটি দেখা যায়।
ব্লগ
মানুষ নিয়ে উড়বে ড্রোন
প্রযুক্তির এ যুগে ড্রোন অত্যন্ত পরিচিত একটি নাম। ড্রোন এতদিন মানুষবিহীন একটি যান হলেও এবার ঘটতে যাচ্ছে তার ব্যাতিক্রম। এবার জলজ্যান্ত একজন মানুষকে নিয়েই আকাশে উড়তে পারবে ড্রোন। ই-ভোলো নামের একটি কোম্পানি ভোলোকপটার ভিসি২০০ নামের একটি ড্রোন তৈরি করেছে
ব্লগ
ফ্লায়িং সেলফি স্টিক
The ROAM-e হচ্ছে একটি ফ্লায়িং সেলফি স্টিক। এর ২টি রটর আছে। এর মূল কার্যকারিতা হচ্ছে ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি। এর মাধ্যমে স্টিকটি ২৫ মিটার দূর থেকেও ব্যবহারকারীকে অনুসরণ করতে পারে। এটি ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে প্যানোরোমা ছবি তুলতে পারে এবং ২০ মিনিট ফ্লাইট টাইম পর্যন্ত সরাসরি ভিডিও ধারন করতে পারে।
ব্লগ
RambleBot টেলিপ্রেজেন্স রোবট
RambleBot হচ্ছে একটি টেলিপ্রেজেন্স রোবট। রোবটটির একটি হাত আছে যার সাহায্যে এটি যেকোনো বস্তু ধরতে পারে। এর উপরে একটি এন্ড্রয়েড ফোন লাগানো আছে যা ব্লুটুথের সাহায্যে সংযুক্ত। রোবটটির মাধ্যমে যেকোনো জায়গায় ভার্চুয়ালি উপস্থিত থাকা যায় এবং চলা-ফেরা করা যায়। রাম্বলবট রোবটটি থার্ড-পার্টি ভিডিও চ্যাট প্রোগ্রাম (স্কাইপ) দ্বারা কাজ করে।
ব্লগ
Razer Blade Stealth একটি আকর্ষণীয় গেমিং ল্যাপটপ
গেমারদের জন্য Razer Blade Stealth হচ্ছে একটি আকর্ষণীয় ল্যাপটপ। এই ল্যাপটপটি ৪কে/ কুয়াড এইচডি ২ ধরনের রেজোলিউশানেই পাওয়া যায়। এর ১৩ ইঞ্চি টাচ স্ক্রিনের ফুল এইচডি রেজোলিউশান খুবই উজ্জ্বল। Blade Stealth এর কীবোর্ডে রয়েছে সিগ্নেচার ক্রোমা লাইটিং সিস্টেম।
ব্লগ
ক্যাননের EOS Rebel T6 ক্যামেরা
EOS Rebel T6 হচ্ছে ক্যাননের নতুন ডিএসএলআর ক্যামেরা। এতে আছে ১৮ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর যা DIGIC 5+ ইমেজ প্রসেসর দ্বারা পরিচালিত। ক্যামেরার লেন্সটি ১৮ এমএম পর্যন্ত যুম করতে সক্ষম। এর সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই-ফাই এবং এনএফসি যা অনলাইনে ফটো শেয়ারের জন্য খুব সহজেই স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে সংযোগ স্থাপন করতে পারে।
ব্লগ
আসছে স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ
চলতি মাসের ১১ তারিখেই আসছে স্যামসাঙ গ্যালাক্সি এস৭ এবং এস ৭ এজ। ৫.১ ইঞ্চি মাপের পর্দাযুক্ত এস৭ এবং ৫.৫ ইঞ্চি মাপের এস৭ এজ স্মার্টফোনগুলোতে আছে গরিলা গ্লাস ৪। এস৭ এজ মডেলের ডিসপ্লে যথারীতি বাঁকানোই থাকবে।
ব্লগ
ব্রিটা ইনফিনিটি পিচার
ব্রিটা ইনফিনিটি পিচার হচ্ছে একটি স্মার্ট জার। জারটি তার ফিলটারের মধ্য দিয়ে প্রবাহিত পানির পরিমাণ নির্ণয় করতে পারে। এটি ওয়াই-ফাই এর সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং এমাযনের ড্যাশ রিপ্লেনিশমেনটের সাহায্যে ৪০ গ্যালন পানি ফিল্টার করার পর স্বয়ংক্রিয়ভাবে নতুন ফিল্টার অর্ডার করে।
ব্লগ
পেনট্যাক্স পিএফ-৮০ইডি পোর্টেবল টেলিস্কোপ
পেনট্যাক্স পিএফ-৮০ইডি হচ্ছে একটি অত্যন্ত কার্যকরী পোর্টেবল টেলিস্কোপ। এর ১৬.৩ ইঞ্চি ৩.৬ পাউণ্ড ফ্রেম খুবই শক্তিশালী। এই অসাধারণ উপকরণটি ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার জন্য শক্তিশালী টেলিফটো লেন্স হিসেবে কাজ করে। এর এক্সট্রা-লো ডিস্পারসন গ্লাস দিয়ে গ্রহগুলো এবং নীহারিকা সম্পর্কে বিস্তারিত জানা যায়।
ব্লগ
ফেসবুক টিপস
ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। ইন্টারনেট ব্যাবহার করেন এমন সকলেরই অন্তত একটি ফেসবুক আইডি থাকে। প্রিয়জনের সাথে যোগাযোগের এই সাইটটিকে আমরা সকলেই অনেক পছন্দ করি। তবে মাঝে মাঝে ফেসবুকের কিছু ফিচার বিরক্তির কারন হয়ে দাড়ায়।
ব্লগ
Eero হোম নেটওয়ার্কিং সিস্টেম
Eero হচ্ছে একটি হোম নেটওয়ার্কিং সিস্টেম যা mesh-নেটওয়ার্কিং টেকনোলজি ব্যবহার করে। এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ঘরে ৮০২.১১এসি ওয়াই-ফাই ৫ GHz গতিতে প্রদান করে। এটি একই সাথে ২.৪ GHz গতিও প্রদান করতে পারে। এই Eero নেটওয়ার্কিং সিস্টেমে আছে পাওয়ার, এক জোরা গিগাবিট ইথারনেট পোর্ট এবং ইউএসবি পোর্ট।
ব্লগ
স্ক্রিবল স্মার্ট পেন
স্ক্রিবল পেন হচ্ছে একটি স্মার্ট কলম যা একটি বিশেষ কালি ও নিজস্ব স্ক্যানারের সাহায্যে যেকোনো রঙের প্রতিলিপি তৈরি করতে পারে। এই স্ক্রিবল পেনটির উপরে অবস্থিত আরজিবি কালার সেন্সর যেকোনো রঙ্গিন বস্তু স্পর্শের মাধ্যমে কালার স্ক্যান করতে পারে। কলমটির স্মার্ট কালি একটি স্মার্ট মাইক্রো পাম্পের সাথে সংযোগ স্থাপন করে যা স্ক্যান করা কালারটি পুনরায় তৈরি করে।
ব্লগ
গৌর গোবিন্দ দুর্গ
গৌর গোবিন্দ দুর্গ সিলেটের শৈলপ্রান্তে, চৌহাত্তা নামক শহরে অবস্থিত। এটি রাজা গৌর গোবিন্দর প্রতি তার সাহসী সৈনিকদের করা অবাধ্যতার প্রমাণ হিসেবে গড়ে উঠেছে। জায়গাটি প্রাচীন স্থাপত্য শিল্পের জন্য খুবই আকর্ষণীয়। যদিও বর্তমানে এই পর্যটন স্থানে শুধুমাত্র অবশিষ্টাংশ দেখা যায় কিন্তু তবুও তা যথেষ্ট মনমুগ্ধকর।
ব্লগ
বাংলাদেশ জাতীয় যাদুঘর
বাংলাদেশ জাতীয় যাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ যাদুঘর। মূলত ১৯১৩ সালে এটি ঢাকা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, পরে ১৯৮৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় যাদুঘর। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী যাদুঘরটি দেখতে আসে।
ব্লগ
ZTE স্প্রো প্লাস স্মার্ট প্রোজেক্টর
ZTE স্প্রো প্লাস হচ্ছে একটি স্মার্ট পোর্টেবল প্রোজেক্টর। এতে আছে একটি ৮.৪ ইঞ্চি বড় বিল্ট-ইন টাচ স্ক্রীন। এতে আরও আছে ২৫৬০ x ১৪৪০ পি কুয়াড এইচডি রেজোলিউশান। এটি মূলত একটি ট্যাবলেট যাতে বিল্ট-ইন প্রোজেক্টর রয়েছে। এই স্প্রো প্লাস দেয়ালের পৃষ্ঠতল ও সম্মুখে ৩০০ ইঞ্চি ছবি অভিক্ষেপ করতে পারে এবং এর উজ্জ্বলতা ৫০০ লুমেন্স। টিপিকাল এলইডি বাল্বের পরিবর্তে এটি লেজার ব্যবহার করে যে কারনে এটি ২.৪ মিটার দূরত্ব থেকে ছবি অভিক্ষেপ করতে পারে।
ব্লগ
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি 'সুন্দরবন'
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বৃহত্তর খুলনা জেলায় অবস্থিত। বনের একটি অংশে বাংলাদেশের সাথে ইন্ডিয়ারও অংশীদারিত্ব আছে। ১০০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। অনন্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে এর সৌন্দর্য বিরাজ করে।
ব্লগ
ক্যাননের নতুন ‘পাওয়ারশট জি৭ এক্স ২’
ক্যাননের নতুন ‘পাওয়ারশট জি৭ এক্স ২’ ডিজিটাল ক্যামেরাটি সেলফি ও ভ্লগিং এর জন্য খুবই ভালো। ডিজিক ৭ ইমেজ প্রসেসর, ইন-ক্যামেরা রঅ কনভারশন, ৩ ইঞ্চি টাচ স্ক্রীন, টাইমল্যপ্স মুভি মোড এবং এনএফসি এর নতুন বৈশিষ্ট্যগুলো ক্যামেরাটিকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছে। ক্যামেরাটিতে ২০.১ মেগাপিক্সেল ১ ইঞ্চি সিএমওএস সেন্সর আছে যার আইএসও রেঞ্জ হচ্ছে ১২৫-১২৮০০।
ব্লগ
মাধবকুণ্ড জলপ্রপাত
বাংলাদেশ সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। তার প্রাকৃতিক সৌন্দর্যের অনেক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে জলপ্রপাত অনেক আশ্চর্যজনক এবং উত্তেজনাপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় জলপ্রপাতগুলোর মধ্যে মাধবকুণ্ড অন্যতম। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত। প্রায় ২০০ ফুট বা ৬১ মিটার উঁচু জলপ্রপাত মাধবকুন্ড, বাংলাদেশে অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
ব্লগ
কাপ্তাই লেক
বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট স্বাদুপানির লেক হচ্ছে কাপ্তাই লেক। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিকভাবে তৈরি করা হলেও বর্তমানে এটি বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও প্রচুর পরিমাণ মিঠা পানির মাছ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। কাপ্তাই শহরের কাছে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এই জলাধারটি তৈরি করা হয়।
ব্লগ
হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন কম্পিউটারে
হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় ম্যাসেঞ্জার। বর্তমানে বিশ্বে কোটি কোটি মানুষ ফেসবুকের এই সেবাটি ব্যাবহার করেন। সাধারণত মোবাইল থেকেই এই অ্যাপটি ব্যাবহার করা যায়। কিন্তু মোবাইলের স্ক্রিন ছোট হওয়ায় এবং আলাদা কোন কি-বোর্ড না থাকায় অনেক সময় টাইপ করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হয় এবং বিরক্তির কারন হয়ে দাড়ায়।
ব্লগ
পতেঙ্গা সমুদ্র সৈকত
চট্টগ্রাম শহরের পাশে প্রায় ২০ কিলোমিটার জায়গা নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য পতেঙ্গা একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। সৈকতটি একই সময়ে প্রকৃতি ও বন্দর উভয়ই সম্পর্কেই জ্ঞান প্রদান করে। এটি পুরোপুরি একটি বালুকাময় সমুদ্র সৈকত। এটি কর্ণফুলী নদীর মোহনার কাছে অবস্থিত।
ব্লগ
ষাট গম্বুজ মসজিদ
বাংলাদেশের পর্যটক আকর্ষণ ও শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদ। মসজিদটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি স্থাপত্য শিল্পের একটি অনন্য উদাহরণ যা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায় প্রকাশ করে। একারনে মসজিদটি ১৯৮৩ সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। মসজিদটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ কেন্দ্র।
ব্লগ
আকাশের ড্রোন এবার পানির নিচেও যাবে
সাধারণত ড্রোন আকাশে উড়ে। তবে লুন কপ্টার নামে একটি ড্রোন এবার আকাশে উড়ার পাশাপাশি পানির নিচেও চলাচল করতে পারবে। অর্থাৎ জল এবং আকশপথ এই দুইয়ের জন্যই উপযোগী এই ড্রোন। ওকল্যান্ড ইউনিভার্সিটির ইমবেডেড সিস্টেমস রিসার্স গ্রুপের তৈরি এ ড্রোনটি যখন আকাশে থাকে
ব্লগ
জেআইসি কেইস, সফটওয়্যার ছাড়াই এবার আইফোনে কল রেকর্ড
অবশেষে আপনার আইফোনে কল রেকর্ড করতে পারবেন কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই। জেআইসি নামে একটি কেইস বাজারে আসছে যেটি আপনার আইফোনের সব ধরনের কল রেকর্ড করতে পারবে এবং একটি মাইক্রো এসডি কার্ডে সেগুলো জমা করে রাখবে।
ব্লগ
গাজীপুর সাফারি পার্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বাংলাদেশের পর্যটক আকর্ষণের অন্যতম স্থান। এটি গাজীপুর সাফারি পার্ক নামেও পরিচিত। পুরো পার্কটি ৪০০০ একর জমি নিয়ে গঠিত। বর্তমানে ৩১ প্রজাতির স্থানীয় ও আন্তর্জাতিক প্রজাতির পশু এখানে দেখা যায়। এই পার্কটি পরিদর্শনের মাধ্যমে পর্যটকরা কিছুটা হলেও আফ্রিকার বন্য জগৎ সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।
ব্লগ
ডুলাহাজারা সাফারি পার্ক
বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক হচ্ছে ডুলাহাজারা সাফারি পার্ক যা বঙ্গবন্ধু সাফারি পার্ক নামেও পরিচিত। প্রায় ২০০০ একর জায়গা নিয়ে পার্কটি গঠিত। ডুলাহাজারা পার্কে ১৬৫ প্রজাতির অন্তত ৪০০০ প্রাণীর বসবাস। পার্কে ঢুকার পর ডান পাশে দেখা যায় অর্কিডের বাহার ও বাঁ পাশে দেখা যায় একটি আকর্ষণীয় যাদুঘর। এই পার্কে বিভিন্ন হিংস্র ও বিপন্ন প্রাণী যেমনঃ রয়েল বেঙ্গল টাইগার, জিরাফ, হাতি, কুমীর, ভল্লুক, চিতা এবং আরও নানান জাতের পাখী ও বানর রয়েছে।
ব্লগ
এক্স-ইউ লাইকা ক্যামেরা
এক্স-ইউ হচ্ছে প্রথম লাইকা ক্যামেরা যা জলের নিচে ৪৯ ফুট পর্যন্ত নিমজ্জিত করা যায়। ক্যামেরাটি শক প্রতিরোধী, ধূলিকণা মুক্ত এবং প্রচণ্ড মজবুত। এই অ্যালুমিনিয়াম ক্যামেরাটিতে আছে ১৬.৫ মেগাপিক্সেল এপিএস-সি সেন্সর ও লাইকা সামিলাক্স ২৩ এমএম লেন্স।
ব্লগ
স্মার্টবি স্বয়ংক্রিয় বেবি স্ট্রলার
শপিং মলে, বাজারে, কিংবা কোন অনুষ্ঠানে অনেকেই ছোট বাচ্চা নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়েন। তাকে সামলাতে গিয়ে বাকি কোন কাজেই ঠিক মত মন দেয়া যায় না। তবে সেই সব বাবা-মায়ের জন্যই এবার সেলফ-ড্রাইভিং স্ট্রলার আসছে।
ব্লগ
থ্রি ডুডলার থ্রিডি প্রিন্টিং পেন
মনের মাধুরি মিশিয়ে কাগজের উপর পেনসিল কিংবা তুলি দিয়ে কিছু শিল্পকর্ম করার শখ অনেকেরই আছে। একটু অবসর পেলেই হয়ত রঙের বাহার নিয়ে বসে যান নিজের মনের চিন্তাগুলো কাগজে রঙে-ঢঙে ফুটিয়ে তুলতে।
ব্লগ
৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির জিওমি রেডমি ২
জিওমি তাদের নতুন ফোন রেডমি ২ বাজারে এনেছে। ৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির এই মোবাইলটিতে আছে কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট বিল্ট-ইন মেমরি। ৫ ইঞ্চি বড় পর্দার ফোনটি মেটাল কেইস এ তৈরি।
ব্লগ
এক্স-প্রো২ রেটরো ক্যামেরা
ফুজিফিল্মের নতুন এক্স-প্রো২ হচ্ছে একটি শক্তিশালী রেটরো ক্যামেরা। ক্যামেরাটিতে ২৪.৩ মেগাপিক্সেল এক্স-ট্রান্স সিএমওএস থ্রী সেন্সর আছে। এটি ধুলো ও স্ল্যাপ প্রতিরোধী। এতে .০৮ সেকেন্ড অটোফোকাস লক ও ৮ ফ্রেম প্রতি সেকেন্ড একটানা শুটিং ব্যবস্থা আছে।
ব্লগ
হলোলেন্স রিয়্যালিটি হেডসেট ডিভাইস
মাইক্রোসফট কর্পোরেশনের নতুন আবিষ্কার ‘হলোলেন্স’ হচ্ছে একটি রিয়্যালিটি হেডসেট ডিভাইস। ওয়ার্ড ডকুমেন্ট বা ইমেইল নিয়ে কাজ করলে ডিভাইসটির ব্যাটারি ৫ থেকে সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট আর অত্যন্ত নিবিড় গণনীয় কাজ করলে সর্বোচ্চ ২ ঘণ্টা ৩০ মিনিট বেকাপ দিতে পারে।
ব্লগ
কুয়াকাটা সমুদ্র সৈকত
‘সাগর কন্যা’ হিসেবে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকতটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি সুন্দর সমুদ্র সৈকত। এটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত। ধারণা করা হয় ১৮ শতকে মুঘল শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে আরকানরা বার্মা থেকে এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কুপ খনন করেছিলেন যার কারনে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা।
ব্লগ
লিলির সেলফি ড্রোন
লিলির সেলফি ড্রোন একটি ডিভাইস চারদিকে উড়ে উড়ে আপনার ভিডিও এবং ছবি তুলতে থাকবে। বাতাসে ছেড়ে দেওয়ার পরই এটি স্বয়ংক্রিয় ভাবে উড়া শুরু করবে এবং আপনাকে অনুসরণ করে করে ভিডিও করতে করতে এগিয়ে যাবে।
ব্লগ
অকালাস রিমোট
অকালাস রিফট "অকালাস রিমোট" নামে একটি ছোট ডিভাইস আবিস্কার করেছে। প্যাক-ইন এক্সবক্স ওয়ান কন্ট্রোলারের বিকল্প হিসেবে এই অকালাস রিমোট ব্যবহার করা হয়। রিমোটটি নির্ভুলভাবে ড্যাশবোর্ড এবং অন্যান্য মেনু নেভিগেট করতে পারে।
ব্লগ
পোলারয়েড এর আইজোন ক্যামেরা
পোলারয়েড তাদের নতুন ক্যামেরা আইজোন বাজারে এনেছে। চমৎকার এই ক্যামেরাটিতে আছে ১৮ মেগাপিক্সেল এর সেন্সর এবং ৮এক্স অপটিক্যাল জুম যা "প্লাস-মাইনাস" বাটন দ্বারা নিয়ন্ত্রিত।